কোন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৫ PM
শিক্ষার্থীদের আনন্দ মুহুর্ত

শিক্ষার্থীদের আনন্দ মুহুর্ত © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৮৫ ভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ ভাগ।

কারিগরিতে জিপিএ- ৫ পেয়েছে মোট ৫ হাজার ৭৭৫ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ জন।


চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ ভাগ পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন।

কুমিল্লায় পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ; জিপিএ- ৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ; জিপিএ- ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ ভাগ পাস করেছে; জিপিএ- ৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন।

যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ ভাগ; জিপিএ- ৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

সিলেট বোর্ডে ৯৪; দশমিক ৮০ ভাগ পাস করেছে; জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৫৯ জন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।

নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর গত ২ ডিসেম্বর ২ হাজার ৬২১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে দেড় ঘণ্টা করা হয়।

 

ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
  • ০১ জুন ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর মরদেহ …
  • ০১ জুন ২০২৬
প্রথম কার্যদিবসেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু, কবে পাবেন শিক…
  • ০১ জুন ২০২৬