ময়মনসিংহে পাসের হার ৯৫ দশমিক ৭১

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ PM
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ফটো

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এর অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ডে এ বছর পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ৬৮৭ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো সামসুল ইসলাম ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে জানা যায়, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ২৭৫ প্রতিষ্ঠানের ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এতে ৬৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ৬৮৭ জন।

এদিকে, বোর্ডের অধীনে শতভাগ পাস করা প্রতিষ্ঠানে সংখ্যা ২৯টি। একটি প্রতিষ্ঠানে একজনও কৃতকার্য হয়নি।  

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অধীনে জেলা ওয়ারী ফলাফলে এ বছর ৯৬ দশমিক ৪৩ শতাংশ পেয়ে নেত্রকোনা সবচেয়ে এগিয়ে আছে। আর ৯৪ দশমিক ৩৪ শতাংশ পেয়ে পেছনে আছে শেরপুর।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেছেন, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের অধ্যয়নের কারণে ফলাফল অত্যন্ত ভালো হয়েছে।

ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
  • ০১ জুন ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর মরদেহ …
  • ০১ জুন ২০২৬
প্রথম কার্যদিবসেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু, কবে পাবেন শিক…
  • ০১ জুন ২০২৬