এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮ PM
পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল থেকে

পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল থেকে © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাশের হার ৯৫.২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

প্রকাশিত ফলাফলে যেসব শিক্ষার্থী অসন্তুষ্ট হবেন তারা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। আজ রোববার আন্ত:শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, আগামীকাল সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। 

রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে, রোববার দুপুর ১২টায় সব কেন্দ্রে একযোগে অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।  

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।  

গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন ২৪ জুন…
  • ০১ জুন ২০২৬
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্…
  • ০১ জুন ২০২৬
কংস নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ, পাকা সেতুর দাবিতে এলাকাব…
  • ০১ জুন ২০২৬
লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন লিটন
  • ০১ জুন ২০২৬
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
  • ০১ জুন ২০২৬
পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান
  • ০১ জুন ২০২৬