১৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ PM
পাসকৃত শিক্ষার্থীদের একাংশ

পাসকৃত শিক্ষার্থীদের একাংশ © ফাইল ফটো

এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২১ সালে ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে সময় দেয়া তথ্যে এমনটা জানা গেছে।

সাধারণ নয় শিক্ষা বোর্ডের ৭৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি; পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

এবার পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। আর উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।

এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।

নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড …
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
  • ২৩ মার্চ ২০২৬
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence