প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ AM
ফল প্রকাশ অনুষ্ঠান

ফল প্রকাশ অনুষ্ঠান © সংগৃহীত

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ফল আনুষ্ঠানিকভাবে বোর্ড চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন।

এর আগে রবিবার বেলা ১১টার পর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিজ নিজ বিভাগের ফলের চিত্র তুলে ধরেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। 

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬