শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ স্থগিত

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ PM

© ফাইল ছবি

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার গালিব আমিদ।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছেন।

আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এমপিওভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামে নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে চিঠি পাঠায়।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
এলাকা ছাড়া আ.লীগ চেয়ারম্যানকে ফেরানোর দাবি বিএনপি নেতার
  • ২৩ মার্চ ২০২৬
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence