অর্ধেক সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ

০৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৮ PM
অর্ধেক সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ

অর্ধেক সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অর্ধেক সিলেবাসে নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (০৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে রাজধানীসহ আশেপাশের অন্তত পাঁচটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

অর্ধেক সিলেবাসে পরীক্ষা নেওয়াসহ মানববন্ধনে শিক্ষার্থীরা বেশকিছু দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- সিলেবাসের ওপর সময় নির্ধারণ, গ্রুপিয়ান বিষয়ের ওপর পরীক্ষা এবং করোনার অজুহাত না দেখিয়ে কবে পরীক্ষা হবে, সেটার প্রজ্ঞাপন দেওয়া।

মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, আমরা তো রোবট না যে হুট করে এত অল্প সময়ে এত বেশি পরিমাণ সিলেবাস সম্পন্ন করতে পারব। এভাবে পরীক্ষা নিলে আমরা মানসিক চাপে পড়ে যাবো। এ জন্য আমরা দাবি জানাই, আমাদের পরীক্ষাটা ৫০ শতাংশ সিলেবাস থেকে নেওয়া হোক।

তমিজউদদীন সরকারি কলেজের শিক্ষার্থী এবং মানববন্ধনের আহ্বায়ক অমিত হাসান ভূইয়া বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হয়। তারপর যথা সময়ে আমাদের রেজাল্ট দিলেও আমাদের ভর্তি যথা সময়ে হয়নি। অক্টোবরের শেষের দিকে ভর্তি করানোর কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। প্রায় ৫ মাস আমাদের বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।

তিনি বলেন, ২০২১ সালে করোনার দেড় বছর পার করার পর স্কুল, কলেজ খুলে দিলো এবং সপ্তাহে দুই দিন করে ক্লাস নেওয়া শুরু হলো। তখনও আমরা সেরকম মূল্যায়ন পেলাম না। তারপর সরকার সেপ্টেম্বরের দিকে একটা ঘোষণা দিয়েছিল যে, যারা ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য সিলেবাসের সব বিষয়ে ৭০ শতাংশের পরীক্ষা নেওয়া হবে। এটাকে আমরা সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত মনে করি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬