এইচএসসি পরীক্ষার হলে মোবাইল, কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি

০৩ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ AM
এইচএসসি পরীক্ষার হলে মোবাইল, কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি

এইচএসসি পরীক্ষার হলে মোবাইল, কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি © ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় মোবাইল রাখায় একজন কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বাজালিয়ার কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নিয়েছেন। কেন্দ্র পর্যবেক্ষক মো. নুর উদ্দিন ওই কলেজের গণিত বিভাগের শিক্ষক। ওই কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা চলছিল।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও ফাতেমা-তুজ-জোহরা শিক্ষক নুর উদ্দিনের কাছে মোবাইল দেখতে পান। এ সময় তিনি কেন্দ্র সচিব ওই কলেজের অধ্যক্ষ আবুল কাশেমকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কেন্দ্র সচিব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল রাখা ও ব্যবহার আইনত নিষিদ্ধ। একজন কেন্দ্র পর্যবেক্ষকের কাছে মোবাইল ছিল। কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬