নকল করায় বকশীগঞ্জে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

০২ ডিসেম্বর ২০২১, ০২:১৭ PM
 বকশীগঞ্জে রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ

বকশীগঞ্জে রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকল করার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনালের ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একই কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

জানা যায়, আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ওই ৫ পরীক্ষার্থী নকল নিয়ে পরীক্ষা দিতে যায়। পরে নকল করার সময় ধরা পড়ায় তাঁদের বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬