পরীক্ষা দিয়েছে সড়ক অবরোধ করা সেই শিক্ষার্থীরা

০২ ডিসেম্বর ২০২১, ১২:৩৯ PM
রংপুরে সড়ক অবরোধ করা এইচএসসি পরীক্ষার্থীরা

রংপুরে সড়ক অবরোধ করা এইচএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

প্রবেশ পত্রের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করা এইচএসসি পরীক্ষার্থীরা অবশেষে পরীক্ষা দিয়েছে। তাদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেয়া হচ্ছে। তারা সবাই রংপুরের সাহেবগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক পরিচালক মো. নাহিদ হোসেন জানান, আন্দোলন করা ওই শিক্ষার্থীদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়েও পূরণ না করায় অনিশ্চিত হয়ে পড়ে ২৬৬ জন শিক্ষার্থীর পরীক্ষা। তাই বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হলেও আগের দিন প্রবেশপত্র না দিয়ে উধাও হয়ে যান কলেজের অধ্যক্ষ।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে যেকোনো মূল্যে পরীক্ষা দিতে প্রবেশ পত্রের দাবিতে সাহেবগঞ্জ তিন মাথার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এতে রংপুর হারাগাছ ও হারাগাছ সাত মাথা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে মধ্যরাতে তাদের সঙ্গে কথা বলে পরীক্ষা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিগরি শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক পরিচালক মো. নাহিদ হোসেন ও রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক এ ডাব্লিউ এম শাহ আবু রায়হান।

এরপর সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার
  • ০১ জুন ২০২৬
ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট ড. আবদুস সালাম
  • ০১ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্রসামগ্রী বিতরণ
  • ০১ জুন ২০২৬
রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০১ জুন ২০২৬
সুপ্রিম কোর্টের টয়লেটে পড়ে ছিল হাইকোর্টের কর্মচারীর মরদেহ
  • ০১ জুন ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ থাকলেও নেই ভোগান্তি
  • ০১ জুন ২০২৬