কারাগারেই এইচএসসি পরীক্ষা দিলো অস্ত্র মামলার আসামি

০২ ডিসেম্বর ২০২১, ১২:১৬ PM
লক্ষ্মীপুর জেলা কারাগার

লক্ষ্মীপুর জেলা কারাগার © ফাইল ছবি

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এবার লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে অস্ত্র মামলার ৫ আসামি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে জালিস মাহমুদ আজ সকাল ১০টা থেকে কারাগারে বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছে। অপর ৪ পরীক্ষার্থী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবে।

জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক শাখার শিক্ষার্থী।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৫ জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এরমধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছে। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর।

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর দিবাগত গভীর রাতে র্যাব-পুলিশের যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950