এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

০২ ডিসেম্বর ২০২১, ১০:২৭ AM

© ফাইল ছবি

সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রথমদিনে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, আলিমে  কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হবে।

বিদেশের ৮টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৪০৬ জন। এর মধ্যে জেদ্দা ১১৪ জন, রিয়াদে ৭৪ জন, ত্রিপলী ২ জন, দোহা ৭৯ জন, আবুধাবীতে ৩৪ জন, দুবাইতে ২৬ জন, বাহরাইনে ৫৮ জন, ওমানের সাহামে ১৯ জন। 

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  

প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষার আয়োজন করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।  

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬