৩৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

০১ ডিসেম্বর ২০২১, ০৯:৪২ AM
৩৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

৩৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত © সংগৃহীত

প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের (ব্যবসায় ব্যবস্থাপনা) ৩৬ জন শিক্ষার্থীর।

বুধবার (১ ডিসেম্বর) রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর সাথে কথা হলে তিনি জানান আমি বোর্ডে আছি। এ বিষয় বিকালে কথা হবে।

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রবেশপত্র না পাওয়ায় ৩৬ জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

বিক্ষোভ প্রদর্শনকালে শিক্ষার্থীরা বলেন, এই ৩৬ জন শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েও ফরম পূরণ করেননি অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর। অধ্যক্ষের গাফলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ভুক্তভোগী এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছে, কলেজের অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর কাছে ফরম পূরণের জন্য তিন হাজার করে টাকা জমা দিয়েছি, প্রবেশপত্রের আনার জন্য কলেজে গিয়ে দেখি আমদের ৩৬ জন শিক্ষার্থীর প্রবেশপত্র নেই। বিষয়টি জানাজানি হলে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা সবাই অধ্যক্ষের রুমে গেলে, তিনি কলেজ থেকে পালিয়ে যান।

অধ্যক্ষের মোবাইল নম্বর বন্ধ থাকায় আমরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি। আমাদের জীবনের বড় ধরনের ক্ষতি করল অধ্যক্ষ। তার গাফলতির কারণে আমরা পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছি। আমরা এর সঠিক বিচার চাই।

রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম জানান, এ বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেখেন, এখানে আমাদের কিছুই করার নেই।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিষয়টি তদন্তপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৩
  • ৩১ জুলাই ২০২৬
প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, অব্যাহতি পেলেন কেন্দ্র সচিব ও ট্…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ৩১ জুলাই ২০২৬
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬