কলেজে কথা-কাটাকাটি: সাবেক ছাত্রের ছুরিকাঘাতে বর্তমান ছাত্র নিহত

২১ অক্টোবর ২০২১, ০৪:১০ PM
নিহত মো. আরিফুল ইসলাম রাহাত

নিহত মো. আরিফুল ইসলাম রাহাত © প্রতীকি ছবি

কথা কাটাকাটির জেরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় অবস্থিত দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরিফুল ইসলাম রাহাত উপজেলার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে। সে দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুপুরে কলেজের অভ্যন্তরে কথা কাটাকাটির জেরে একই কলেজের সাবেক এক শিক্ষার্থী রাহাতের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, রাহাতকে ছুরিকাঘাত করা যুবক একই কলেজের সাবেক শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।  

৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, গ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে বেবি জেল, যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ ট্রেডে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬