পেছাচ্ছে না এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এ কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী নভেম্বরের শুরুতে ও ডিসেম্বরের মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এসব পরীক্ষার সময় পেছানো হবে না বলেও জানান তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠানের পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাসে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শোনা গেছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। তারা সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিকস্তর খোলার বিষয়ে এখনো কিছু চিন্তা করা হয়নি। আপাতত তারা বাসায় থেকে পড়াশোনা করবে। তিন সপ্তাহ পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. দীপু মনি বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে এখনো বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, সে কারণে আগামী নভেম্বরের শুরুতে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন করা হবে।

দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬