এখনই পুরোপুরিভাবে স্কুল-কলেজ চালু করতে পারব না: মাউশি মহাপরিচালক

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮ PM
মাউশি অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছেন, ‘পুরোপুরিভাবে এখনই স্কুল-কলেজ চালু করতে পারব না। এর জন্য অ্যাসাইনমেন্টের গুরুত্বটা থেকে যাবে এবং অ্যাসাইনমেন্ট আস্তে আস্তে বাড়বে। কারণ, অ্যাসাইমেন্টের মধ্যে টিচিং, লার্নিং ও অ্যাসেসমেন্ট এই তিনটা বিষয় থাকে।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর রহমান আওলাদ হোসেন খান কলেজ মিলনায়তনে জেলার স্কুল-কলেজের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাউশি মহাপরিচালক বলেন, ‘জেলার অনেক বিদ্যালয়ে এখনও অনেক সমস্যা আছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যাগুলো তারা দূর করতে পারবেন।’

খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখসেলুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক মনোয়ার হোসেন, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস ও মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে বেবি জেল, যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ ট্রেডে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬