ট্রলারডুবিতে নিখোঁজ ২ শিক্ষকের স্ত্রীর জিডি

৩১ আগস্ট ২০২১, ১১:২৩ AM
ট্রলারডুবিতে নিখোঁজ ২ শিক্ষকের স্ত্রীর জিডি

ট্রলারডুবিতে নিখোঁজ ২ শিক্ষকের স্ত্রীর জিডি © ফাইল ফটো

ফরিদপুরে পদ্মা নদীতে গত ২৫ আগস্ট নিখোঁজ হলেও দুই শিক্ষকের সন্ধান মেলেনি। তাদের সলিল সমাধি হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকালে কোতোয়ালি থানায় নিখোঁজ শিক্ষক আজমল হোসেনের (৪৩) স্ত্রী আফরোজা আক্তার ও আলমগীর হোসেনের (৪০) স্ত্রী জোবাইদা জেসমিন পৃথক জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট নৌভ্রমণে গিয়ে সিঅ্যান্ডবি ঘাটের ৩ নম্বর জেটির কাছে শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন ট্রলারডুবিতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ধারণা করা হয়, তাদের সলিল সমাধি হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আকস্মিক ট্রলারডুবি ও দুই শিক্ষকের নিখোঁজের ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা সর্বদা সতর্ক ও তৎপর আছি। কোনও সন্ধান পেলেই তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গত ২৯ আগস্ট উদ্ধার অভিযান সমাপ্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে ট্রলার নিয়ে এখনও দুই শিক্ষককে পদ্মায় খুঁজছেন স্বজন ও সহকর্মীরা। আজমল হোসেন ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের সিনিয়র সহকারী শিক্ষক এবং আলমগীর হোসেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

ট্যাগ: শিক্ষক
দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬