এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত কলেজ ছাত্র নিলয় বাঁচতে চায়

৩০ আগস্ট ২০২১, ০৭:১৯ PM
মাহমুদুল হক নিলয় বাঁচতে চায়

মাহমুদুল হক নিলয় বাঁচতে চায় © টিডিসি ফটো

মিরপুরের বিসিআইসি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র মাহমুদুল হক নিলয়। এসএসসিতে ভালো ফলাফল করে সামরিক কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে। সেই নিলয়ের স্বপ্ন বাঁধা হয়ে দাঁড়িয়েছে এপ্লাস্টিক এনিমিয়া নামক মরণব্যাধি।

গত চার মাস আগে এপ্লাস্টিক এনিমিয়া শনাক্ত হয় নিলয়ের। সেই থেকে প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ধবোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য পরামর্শ দিয়েছেন। ভারতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রয়োজন প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা।

করোনায় চাকরি হারানো বাবা, গৃহহীন মা আর কলেজ পড়ুয়া দুই বোনের এই মধ্যবিত্ত পরিবারের পক্ষে সহায়-সম্বল বিক্রি করেও এই পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব নয়।

নিলয়ের বাবা তার ছেলের স্বপ্ন পূরণে সকলের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানো যাবে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে (০১৭২১৫২৬৫২৬, ০১৬৭৮০৬৪০৪২)
নগদে ( ০১৩০৩৮১৯০০১, ০১৭২১৫২৬৫২৬)
রকেটে ( ০১৩০৩৮১৯০০১)।

এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিরপুর-১ শাখায়: ২০৫০২২১০০২০৫৩০৩৫০৭ (মাহবুবুল হক ভুইয়া) একাউন্ট নম্বরে।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬