বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল কলেজ ছাত্রের

৩০ আগস্ট ২০২১, ১১:৫৬ AM
বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল কলেজ ছাত্রের

বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল কলেজ ছাত্রের © সংগৃহীত

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তুষার আহমেদ নামের এক কলেজ ছাত্র। দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর সোমবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুষার আহমেদ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে ও সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় দুর্ঘটনায় আহত হন তুষার।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা জানিয়েছেন, পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে তুষারের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বাইকটিতে থাকা অপর আরোহী বায়েজীদ হোসেন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে খোঁজাখুঁজি করে সড়ক থেকে কিছুটা দূরে তুষারের বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগ: কলেজ
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950