এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা

০৫ আগস্ট ২০২১, ০৮:২২ AM
এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা © ফাইল ছবি

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ফরম পূরণের প্যানেল বন্ধ করে দেবে শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসতে হবে না। প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করতে হবে। এইচএসসি পরীক্ষার জন্য কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না।

এতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ১২ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। ​৩০ আগস্টের মধ্যে ফরম পূরণের ফি পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের।

আগামী ১১ আগস্ট শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগের ১ হাজার ১৬০, মানবিক বিভাগের ১ হাজার ৭০ ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৭০ টাকা জমা দিতে হবে।

এইচএসসির ফরম পূরণ শুরু ১২ আগস্ট
এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখুন
চতুর্থ বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে না এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের
স্কুল-কলেজের ফরম পূরণ থেকে ফি প্রদান সবই হবে সফটওয়্যারে

এদিকে, শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরমপূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ভিন্ন কৌশল অবলম্বন করা হবে। এবার একটি সফটওয়্যারের মাধ্যমে এটি বন্ধ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এর মাধ্যমে অতিরিক্ত অর্থ নিলে সহজেই শনাক্ত হবে। ইতোমধ্যে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার জন্য ফরম পূরণ বাবদ নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় না করতে প্রতিবছর বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করা হলেও তা বন্ধ হচ্ছে না। নানা খাত দেখিয়ে অর্থ আদায় করা হয়ে থাকে। এ কারণে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।

অনিয়মের অভিযোগ করুন এখানে-

এইচএসসির ফরম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুমের নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬