১২০০ টাকা দিলেই অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে কলেজ

০৪ আগস্ট ২০২১, ১২:৪৬ AM
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে © প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলের জোড়দিঘীতে অবস্থিত কারিগরি বিএম ও কৃষি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু সরকারিভাবে এভাবে টাকা নেওয়ার কোন নির্দেশনা নেই। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষে মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মো. আসমাউল হোসেন নামে এক ব্যক্তি। 

অভিযোগ থেকে জানা যায়, অ্যাসাইনমেন্ট নেওয়ার সময় সরকারিভাবে কোন প্রকার ফি আদায়ের বিধান নেই। তবে কলেজের অধ্যক্ষ এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজাজর ২০০ করে টাকা আদায় করছেন। কিন্তু টাকা আদায়ের কোনো রশিদ দিচ্ছেন না। লকডাউনের মধ্যে অধিকাংশ অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় তাদের পক্ষে এই টাকা পরিশোধ করতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আবেদনকারী আসমাউল এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। 

এই কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহেল রানা, নাহিদা ও আয়শা বলেন–তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজা র ২০০ করে টাকা নেওয়া হয়েছে। স্যারেরা এই টাকা ছাড়া কারও অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছেন না। কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য চান মাহমুদ বলেন, আমার মেয়ে ইভা খাতুন এবার পরীক্ষার্থী। আমি এক হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। 

জানতে চাইলে কারিগরি বিএম ও কৃষি কলেজের অধ্যক্ষ নুর হোসেন বলেন, আমরা বার্ষিক সেশন চার্জ ও বেতন হিসেবে ১ হাজার ২০০ টাকা নিয়েছি। এটা অ্যাসাইনমেন্টের টাকা না। 

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950