চতুর্থ বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে না এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের

৩১ জুলাই ২০২১, ০৩:১৮ PM
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। আর আগের বছর ফেল করা অনিয়মিত পরীক্ষার্থীদের শুধু ফেল করা গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। আবশ্যিক বা চতুর্থ বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে না। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির জারি করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।

২০২১ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নিয়মিত, অনিয়মিত প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীকে শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আংশিক বিষয়ে অকৃতকার্য (এক বা দুই বিষয়ে অকৃতকার্য) পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে, তাহলে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। যেমন, একজন আংশিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি বাংলা (আবশ্যিক বিষয়) ও রসায়নে (নৈর্বাচনিক বিষয়) অকৃতকার্য হয়, তাহলে শুধু রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬