বগুড়ায় নার্সারি থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

২৬ জুলাই ২০২১, ১০:৫৯ AM
বগুড়ায় নার্সারি থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নার্সারি থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার © ফাইল ফটো

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাড়ের একটি নার্সারি থেকে মো. খলিলুর রহমান (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে এটি ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলেজছাত্র খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে, নিহতের পরিবারের দাবি, খলিলুর রহমানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাতকরা পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর তার মরদেহ নার্সারিতে ফেলে রেখে গেছে।

নিহতের চাচা সাইদুর রহমান জানান, রোববার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন খলিলুর রহমান। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালের দিকে বাংড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন নার্সারির ভেতরে কাদামাটির ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে অন্যদের সঙ্গে তিনিও ঘটনাস্থলে যান। পরে মরদেহ ভাতিজা খলিলুর রহমানের বলে শনাক্ত করেন। সেইসঙ্গে থানায় সংবাদ দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ: মর্গ
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬