২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

২৫ জুলাই ২০২১, ১১:৩২ AM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর © লোগো

দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। ইতোমধ্যে গ্রেড ভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণ এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেয়া হবে বলে জানা গেছে।

পূর্বের কথা কাটাকাটির জেরে হামলা, প্রাণ গেল কলেজছাত্রের
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার মতো মাধ্যমিক শিক্ষকদেরও এমপিওভুক্তির তারিখ থেকে উ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সুপার স্পেশালাইজড হাসপাতালে ফের চুরি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাপে কাটার পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬