দন্ত চিকিৎসকের বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২৩ জুলাই ২০২১, ০১:১২ PM
দন্ত চিকিৎসকের বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

দন্ত চিকিৎসকের বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ © সংগৃহীত

কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে হাটহাজারী থানার অদূরে দন্ত চিকিৎসক বিধান কান্তি দে দাঁতের চেকআপের সময় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ভিকটিম। অভিযুক্ত দন্ত চিকিৎসক হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের বসিন্দা বলে জানা গেছে।

ওই ছাত্রীর অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে সোমবার দুপুরে দন্ত চিকিৎসক বিধান কান্তি দে’র চেম্বারে যান। এ সময় তার দাঁতের চেকআপের এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন দন্ত চিকিৎসক বিধান। তাকে বাধা দিয়েও নিস্তার পাননি তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দন্ত চিকিৎসক বিধান কান্তি দে বলেন, শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেনি। আমার চেম্বারে সব সময় রোগী বেশি থাকে। আমাকে হেয় করতে এ রকমের একটি ঘটনা ঘটিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, আমি বিষয়টা অবগত হয়েছি। শ্লীলতাহানির বিষয়টা ভিকটিমের (ছাত্রী) ওপর নির্ভর করছে। অভিযোগ পেলে বিষয়ে তদন্তপূর্বক ওই দন্ত চিকিৎসকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬