এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ১৪ জুলাই পর্যন্ত স্থগিত

০৬ জুলাই ২০২১, ০৮:৪০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © ফাইল ছবি

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সারাদেশে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর থাকায় ওই দিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) মাউশি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির আদেশে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত বিধি-নিষেধের ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ১ জুলাই থেকে ২০২২ সালে এইচএসসি-এসএসসি পরীক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে।

জানা গেছে, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের মূল্যায়ন রুব্রিক্স ও গ্রিডসহ ১ম ও ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950