স্কুলছাত্রকে পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেফতার

০৬ জুলাই ২০২১, ০৯:১৫ AM
অভিযুক্ত শিক্ষক শাহ আলম

অভিযুক্ত শিক্ষক শাহ আলম © সংগৃহীত

ফেনীতে এক স্কুলছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগে শাহ আলম নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) রাতে শহরের ডাক্তার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারৃকত আলম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ভুক্তভোগী একই বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

জানা গেছে, শিক্ষক শাহ আলমের বাসায় প্রাইভেট পড়তেন ওই ছাত্র। গত রোববার একটি অংক না পারায় তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে আহত অবস্থায় পরিবারের সদস্য তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় ছাত্রের মা শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফেনী মডেল থানার অপারেশন ইনচার্জ উপপরিদর্শক ইমরান হোসেন জানান, শিক্ষার্থী মারধরের ঘটনায় শাহ আলম নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬