ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র খুন

২৮ জুন ২০২১, ১২:১৫ PM
ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র খুন

ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র খুন © সংগৃহীত

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ পড়ুয়া এক ছাত্র খুন হয়েছে। নিহত যুবকের নাম নাজিমুল ইসলাম নাজিম জায়গীরদার (১৯)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে। এছাড়া একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার(৪০) ও জিলু মিয়া জায়গীরদার।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুন) বিকেলে বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল। এই সময় খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার ও একই গ্রামের পুতুল খানের ছেলে খানের মাঝে কথা কাটাকাটি হয়। কথাকাটাকটির এক পর্যায়ে খা গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের উপর আক্রমণ চালালে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন প্রতিপক্ষের লোকজন নাজিমুল ইসলামের বাড়িতে গিয়ে আক্রমণ চালিয়ে চুলপি দিয়ে তার বুকে ও খালিছ মিয়ার পেটে ঘাই মারে ও অপর দু’জনকে আহত করে। ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিমুল ইসলামের মৃত্যবরণ করেন এবং আশঙ্কাজনক অবস্থায় অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিমুল ইসলাম মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, নিহত নাজিমুল ইসলাম জাউয়া বাজার ডিগ্রি কলেজে বি.এ. অধ্যয়নরত ছিল।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ: ছাত্র
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950