এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু কাল

১৩ জুন ২০২১, ০৭:৩৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামীকাল সোমবার (১৪ জুন) থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। এদিন থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও কিছু নির্দেশনা প্রদান করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি)।

শনিবার মাউশি পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতির কারণে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে পাঠদান দেয়া সম্ভব হয়নি। এই অবস্থায় নানা উদ্যোগ নিয়েছে মাউশি। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পুরোপুরি শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে সোমবার থেকে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬