বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির বৃত্তি পেল ৬১১ শিক্ষার্থী (তালিকা)

২২ এপ্রিল ২০২১, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মহামারীর কারণে ‘অটোপাস’ দেওয়া হয় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের। পাবলিক এ পরীক্ষার ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বুধবার (২১ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এই শিক্ষা বোর্ড থেকে এবার মোট ৬১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এরমধ্যে মেধাবৃত্তি পাওয়ার সংখ্যা ৪১ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ৫৭০ জন। 

জানা গেছে, যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
লাশ উত্তোলনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক: এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভাইরাসে সাফ বাঁধাকপি, বড় লোকসানে কৃষক
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬