প্রেমিকের হাত ধরে নিখোঁজ কলেজছাত্রীর কঙ্কাল উদ্ধার

২২ নভেম্বর ২০২০, ০৯:১৮ AM
নিখোঁজ কলেজছাত্রীর কঙ্কাল উদ্ধার

নিখোঁজ কলেজছাত্রীর কঙ্কাল উদ্ধার © সংগৃহীত

তিন মাস আগে প্রেমিকের হাত ধরে নিখোঁজ হয় মিম খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী। শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে মাদ্রাসার পেছনে মাথাভাঙ্গা নদীর কিনারা থেকে তার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

তার পরিহিত জামা-কাপড় ও একটি ভ্যানিটি ব্যাগ দেখে শনাক্ত করেন স্বজনরা। নিহত মিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মধু খানের মেয়ে। সে এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ছিল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, শনিবার বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি নারীর কঙ্কাল উদ্ধার করে। এ সময় উদ্ধার করা হয় কঙ্কালের শরীরের পরিহিত জামা-কাপড় ও একটি ভ্যানিটি ব্যাগ।

তিনি জানান, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মধু খানের কন্যা গত তিন মাস আগে এলাকার এক ছেলের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

লাশের আলামত দেখে ও মিমের স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কাল মিমের হতে পারে। কঙ্কালটির ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ২ বোন গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
একই নাম-ঠিকানা, কোড একাধিক—৪৭ স্বতন্ত্র ইবতেদায়ীর ব্যাখ্যা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের পর্যটন: হাল চিত্র ও ভবিষৎ সম্ভাবনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬