গাছে ঝুলে ছিলো কলেজছাত্রীর মরদেহ

২২ নভেম্বর ২০২০, ০৮:৩১ AM

© প্রতীকী ছবি

পাবর্ত জেলা খাগড়াছড়িতে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় বাসার পেছনে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করা হয়।

আমেনা খাতুন মাটিরাঙ্গার তবলছড়ির আব্দুল জলিলের মেয়ে। তিনি খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় পরিবারের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।

মাটিরাঙ্গার তবলছড়ি গ্রীল হিল কলেজ থেকে এইচএসসি পাস করে খাগড়াছড়ির এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত ছিলেন আমেনা। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন।

জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুরের দিকে ঘরের পেছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আমেনা খাতুনের দুলাভাই মো. জসিম উদ্দিন বলেন, তিনি মানসিক রোগী ছিলেন। কিছুদিন আগেও পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন আমেনা।

খাগড়াছড়ি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম আপসার বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এই ঘটনায় কাগড়াছড়ি সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হৃদরোগীদের পুনর্বাসনে দেশ যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল
  • ০৫ নভেম্বর ২০২৬
শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
  • ০৫ নভেম্বর ২০২৬
একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950