সিলিং ফ্যানে ঝুলছে এইচএসসি পরীক্ষার্থীর লাশ

০৪ অক্টোবর ২০২০, ০৮:০৩ PM

© প্রতীকি ছবি

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শারমীন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলার ওড়না পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী শারমীন আক্তার টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী মিজানুর রহমান খোকন সরদারের মেয়ে।

পরিবার সূত্র জানায়, আজ দুপুর ২টার দিকে শারমিনকে তার ছোটভাই শাকিল খাবার খেতে ডাকতে রুমে ডাকতে যায়। এসময় তার রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় শাকিল বাহির থেকে ডাকাডাকি করে। ডাকাডাকির পরও শারমিনের কোন সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন রুমের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁছানো অবস্থায় শারমিনকে দেখতে পান।

পরে সেখান থেকে শারমিনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জহির উদ্দিন স্বপনের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬