কাল থেকে অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু

০৩ অক্টোবর ২০২০, ১০:২৩ AM
শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা © ফাইল ফটো

চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস আগামীকাল থেকে অনলাইনে শুরু হবে। এর আগে করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সব কলেজে চিঠি পাঠিয়ে আগামীকাল রবিবার থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে সব সরকারি-বেসরকারি কলেজে করোনার বন্ধে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনলাইন ক্লাস নিয়ে সে তথ্য আঞ্চলিক পরিচালকদের পাঠাতে হবে অধ্যক্ষদের। আর করোনার বন্ধে সব সরকারি-বেসরকারি কলেজের ছাত্রাবাস বন্ধ রেখে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৭ মার্চ বন্ধ হয়ে যায়। পরে কয়েক দফায় বন্ধের সময় বাড়ানো হয় এবং সবশেষ গত বৃহস্পতিবার সরকার এক সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার তথ্য জানিয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গোর
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকা…
  • ৩১ জুলাই ২০২৬
করোনায় চিকিৎসা সামগ্রীর অর্থ আত্মসাৎ, সাবেক সিভিল সার্জনের …
  • ৩১ জুলাই ২০২৬
চোখ হারানো সেই কিশোর আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
  • ৩১ জুলাই ২০২৬
সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ
  • ৩১ জুলাই ২০২৬
একদিনেই ঢুকে পড়ল ৫০ হাজার অবৈধ অভিবাসী, শেনজেন থেকে বাদ পড়া…
  • ৩১ জুলাই ২০২৬