একাদশে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন ১১ অক্টোবর পর্যন্ত

০৩ অক্টোবর ২০২০, ০৯:৪৯ AM
একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীরা

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীরা © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই রেজিস্ট্রেশন আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে কলেজ-মাদরাসাগুলো। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে কলেজ-মাদরাসাগুলো এসব তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গোর
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকা…
  • ৩১ জুলাই ২০২৬
করোনায় চিকিৎসা সামগ্রীর অর্থ আত্মসাৎ, সাবেক সিভিল সার্জনের …
  • ৩১ জুলাই ২০২৬
চোখ হারানো সেই কিশোর আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
  • ৩১ জুলাই ২০২৬
সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ
  • ৩১ জুলাই ২০২৬
একদিনেই ঢুকে পড়ল ৫০ হাজার অবৈধ অভিবাসী, শেনজেন থেকে বাদ পড়া…
  • ৩১ জুলাই ২০২৬