সেনবাগে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ PM
সেনবাগে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

সেনবাগে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার হিরাপুর ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) নামে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

মিম উপজেলার হিরাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, শুক্রবার রাত ৯টার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬