কাল থেকে একাদশে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন শুরু

২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ PM
একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীরা

একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীরা

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত । ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে, রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।

সম্প্রতি এসব তথ্য জানিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

এছাড়া বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬