অনলাইনে নটর ডেমে ভর্তির ডেমু পরীক্ষা স্থগিত

২৫ আগস্ট ২০২০, ১০:১০ AM

রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণীতে ভার্চুয়াল পদ্ধতিতে আবেদনকৃত শিক্ষার্থীদের ডেমু পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারটা থেকে অনলাইনে ডেমু পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এতে সকল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেয়ার সুযোগ ছিল।

কিন্তু আজ সকালে পরীক্ষা শুরুর প্রায় একঘন্টা আগে কলেজের নির্দিষ্ট নম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডেমু পরীক্ষা স্থগিতের মেসেজ পাঠানো হয়। অধ্যক্ষের পক্ষ থেকে পাঠানো মেসেজে বলা হয়, “অনিবার্য কারণবশত আজ নটর ডেম কলেজ ভর্তির ডেমু পরীক্ষা স্থগিত। পরবর্তী নির্দেশনা কলেজ ওয়েবসাইটে দেয়া হবে। অধ্যক্ষ।”

গত ২৩ আগস্ট কলেজ কর্তৃপক্ষ ডেমু পরীক্ষা নেয়ার নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়- একজন পরীক্ষার্থী শুধু একবারই পরীক্ষায় অংশ নিতে পারবে। যেহেতু দ্বিতীয়বার লগইন করার সুযোগ নেই সেহেতু নিরবচ্ছিন্ন ইন্টারনেট (পর্যাপ্ত ডাটাসহ) ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পরীক্ষায় আর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

এই নির্দেশনা পাওয়ার পর শিক্ষার্থীরা প্রস্তুতি শেষ করে। কিন্তু শুরুর একঘন্টা আগে ডেমু পরীক্ষা স্থগিত করার সমালোচনা করছেন ভর্তিচ্ছুরা। তারা বলছেন, রাতে পরীক্ষা কনফার্ম করে মেসেজ দিল, সকালে স্থগিত করল। নিরবচ্ছিন্ন ইন্টারনেটের জন্য ডাটা কিনতে হলো। এই টাকার কী হবে?

এদিকে সকাল সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানায়নি নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। কলেজের ওয়েবসাইটেও কোন বিজ্ঞপ্তি আপডেট করা হয়নি। আজকে ডেমু পরীক্ষা নেয়ার নির্দেশনা দিয়ে গত ২৩ আগস্ট জারি করা বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটের উপরের বারে স্ক্রুল করছে।

এর আগে গত ২২ আগস্ট রাজধানীর হলিক্রস কলেজের একাদশ শ্রেণীতে ভার্চুয়াল পদ্ধতিতে আবেদনকৃত শিক্ষার্থীদের ডেমু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বেলা এগারটা থেকে অনলাইনে ডেমু পরীক্ষা শুরু হয়। এতে চার শিফটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেয়।

বেলা ১১টায় মানবিক শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষার ডেমু অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিচ্ছুদের ডেমু পরীক্ষা চলে। আর দুপুর একটা ও দুইটায় দুই শিফটে বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে ডেমু পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬