কলেজের পাঠদান হবে অনলাইনে

১৩ এপ্রিল ২০২০, ০৫:৩৮ AM
ঢাকা কলেজের ফেসবুক পেজ থেকে অনলাইনে পাঠদান দিচ্ছেন শিক্ষক

ঢাকা কলেজের ফেসবুক পেজ থেকে অনলাইনে পাঠদান দিচ্ছেন শিক্ষক

করোনার কারণে দেয়া বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সংসদ টিভিতে পাঠদান সম্প্রচার করছে সরকার। এবার এ বন্ধে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শনিবার এক আদেশে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে এই নির্দেশনা দেয়।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দূরশিক্ষণ পদ্ধতিতে চালু রয়েছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। এমাতাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হল।

মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রাখতে গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু হয়। এরপর গত ৭ এপ্রিল থেকে দেখানো হচ্ছে প্রাথমিকের ক্লাস। 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence