ফের সংঘর্ষের আশঙ্কা, ঢাকা ও সিটি কলেজে শনিবার ক্লাস স্থগিত

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২ PM
ক্লাস-পরীক্ষা স্থগিতের নোটিশ

ক্লাস-পরীক্ষা স্থগিতের নোটিশ © টিডিসি ফটো

রাজধানীর সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। তবে দুই পক্ষকে বাড়াবাড়ি না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় শনিবার ঢাকা কলেজের সকল ক্লাস এবং সিটি কলেজের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত শনিবার কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত শনিবার কলেজের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্র মারাত্মক জখম হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত।

এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডি থানায় মামলা করেন আহত রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার তিনজন সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence