ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ

আহতদের দেখতে হাসপাতালে যাবেন শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ AM

© ফাইল ফটো

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেলে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।

সংঘর্ষে আহতরা হলেন- তানভীর, নিহাদ, সামওয়ান ও সোয়াদ। আহতরা সবাই এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

ছাত্রদের দেখতে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিকেলে ছুটে আসেন। তিনি জানান, আমি বাইরে ছিলাম। সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950