কলেজে ভর্তি আবেদনে নতুন নিয়ম

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬ PM

© ফাইল ফটো

কলেজে ভর্তির ক্ষেত্রে আগের নিয়মের পরিবর্তন করে নতুন শর্ত জুড়ে দিয়ে নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ মে থেকে ভর্তির আবেদন নেওয়া শুরু হবে। আর শেষ হবে ২৫ জুন। এবার কেবল অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-আর-রশিদ বলেন, এবার আর এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের খরচ কমানো, প্রতারণার শিকার হওয়া বন্ধ করা এবং কখনো কখনো খুদে বার্তা পেতে দেরি হওয়ার কথা বিবেচনা করে এসএমএসে আবেদন নেওয়া বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

৫ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা ছাড়া এবার অন্য কোটা থাকছে না। তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অসামান্য পারফরম্যান্স (পুরস্কারপ্রাপ্ত) থাকা শিক্ষার্থী এবং প্রবাসীর সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে এ সুবিধা পেতে তাদের সনাতন (ম্যানুয়ালি) পদ্ধতিতে সরাসরি শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকা এবং আবেদনকারীর অন্যান্য বিষয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগেই এবার ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করা হলো।

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
  • ২৪ মার্চ ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
  • ২৪ মার্চ ২০২৬
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
  • ২৪ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
  • ২৪ মার্চ ২০২৬
পর্যটন সম্ভাবনার অনন্য এক বিস্ময়,খাগড়াছড়ির প্রাকৃতিক আলুটিল…
  • ২৪ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ধরে অধ্যাদেশ গ্রহণ করা হবে: …
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence