ডেইলি ক্যাম্পাসে খবর প্রকাশে প্রাণ ফিরে পেল শহীদ মিনার

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৫ PM

© টিডিসি ফটো

অবশেষে প্রাণ ফিলে পেল চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী বাজারের দক্ষিণে মহাসড়ক পোস্ট অফিস সংলগ্ন শহীদ মিনারটি। দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘বছর না ঘুরতে​ই ফের দখলে লোহাগাড়ার শহীদ মিনার!’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর অভিযানে নামে প্রশাসন। আশপাশ দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনার এলাকা।

বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ ও অ্যাসিল্যান্ড পদ্মাসং সিংহের উপস্থিতিতে শহীদ মিনার এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোপণ করা হয়েছে ফুলের চারা। সরানো হয়েছে অবৈধভাবে পার্কিং করা মিনি ট্রাক ও সিএনজি স্ট্যান্ড। এছাড়া সেখানে বাউন্ডারি দেওয়ার কাজ চলছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ বলেন, দ্যা ডেইলি ক্যাম্পাসে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারি। এরপর এটাকে আমি নৈতিক দায়িত্ব মনে করেছি। একটা শহীদ মিনার পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এখন সেটাকে দখলমুক্ত করে ফুলের চারা রোপণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাউন্ডারি দেওয়া হবে।

কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950