নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে পারে

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ PM
 কলেজ শিক্ষার্থী

কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করেও নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃক অনলাইন সিস্টেমে ‘Admit’ সম্পন্ন না হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যেতে পারে। এ বিষয়ে দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) গিয়ে কলেজের ইআইআইএন  ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণকসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ‘Admit’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজ ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে ভর্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।  

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬