একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ AM
সদ্য এসএসসি পাস শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আজ রাত ৮টা পর্যন্ত

সদ্য এসএসসি পাস শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আজ রাত ৮টা পর্যন্ত © ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)। রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ব্যর্থ হবে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনঃমূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করতে পারবেন। 

এর আগে গত ৬ সেপ্টেম্বর আরেক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাচ্ছেন চার শ্রেণির শিক্ষার্থী। বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে যে সব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুন: শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই: হাইকোর্ট

এতে বলা হয়, প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণক যাচাই বাছাই পূর্বক শিক্ষার্থীকে (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ এক্ষেত্রে শিথিলযোগ্য হবে) ভর্তির ব্যবস্থা নেবে। 

এদিকে ২০২৬ সালের ভর্তি নীতিমালায় দুই শ্রেণির কোটার কথা উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র–কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর–সংস্থার কর্মকর্তা–কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত।

৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9