ছাত্রীর সঙ্গে অনৈতিকতার অভিযোগ প্রমাণিত, সেই কলেজ শিক্ষককে ওএসডি

২০ আগস্ট ২০২৬, ০৮:০৮ AM
শিক্ষক ও ওই ছাত্রী

শিক্ষক ও ওই ছাত্রী © সংগৃহীত

ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বদলি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা শুভ্রদেব সূত্রধরকে ওএসডি করে নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। আগামী ২৩ আগস্টের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ওই শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ মাসুদকে আহ্বায়ক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরানকে সদস্য করা হয়।

গত ১০ আগস্ট অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল স্বাক্ষরিত অফিস আদেশে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীর বাসায় সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। 

তদন্ত কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুদ বলেন, তদন্তে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে ওই ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তের সময় শিক্ষক ও ছাত্রী দুজনেই বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং আর্থিক লেনদেনের প্রমাণও তদন্তে পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে মন্ত্রণালয় থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রভাষক শুভ্রদেব সূত্রধরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে কলেজের সংশ্লিষ্ট বিভাগে গিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9