ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

১২ জুলাই ২০২৬, ১২:৪৩ PM
ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি © সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ জলাবদ্ধতার কারণে সৃষ্ট চরম ভোগান্তির জেরে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার জোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করার পর এবার ঢাকার পরীক্ষার্থীরাও একই ধরনের সিদ্ধান্তের দাবি তুলছেন।

এদিকে, টানা বৃষ্টিতে রাজধানীসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এই বোর্ডের সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করার দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষার্থীরা জানান, বৃষ্টিপাতের কারণে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা স্থগিত করার দাবি করছেন তারা।

উত্তরার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সোহা খাতুন। তিনি রোববার (১২ জুলাই) ফেসবুক পোস্টে লিখেছেন, কী একটা সিচুয়েশন। টানা বৃষ্টি। রাস্তায় জলাবদ্ধতা। বাসায় বিদ্যুৎ নেই। পড়ালেখার উপায়ও নেই। কিন্তু আগামীকাল পদার্থবিজ্ঞান পরীক্ষায় বসতে হবে। বৈরী আবহাওয়ার বিষয়টি কি শিক্ষামন্ত্রীর চোখে পড়ছে না?

পুরান ঢাকার একটি কলেজের পরীক্ষার্থী মোস্তফা কায়সার সানি লিখেছেন, সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকার যদি এ অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের মতো স্থগিত করে রাখা উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, শিক্ষার্থীদের মানসিক অবস্থাটাও বুঝেন। দুর্যোগের মধ্যে পরীক্ষায় বসায়েন না।

এ নিয়ে কথা হলে সরকারি বিজ্ঞান কলেজের এক পরীক্ষার্থীর মা রেহানা খাতুন বলেন, ছেলেটা শনিবার আইসিটি পরীক্ষা দিয়ে ফেরার পথে ঝুম বৃষ্টিতে ভিজে গেছে। রাতেই জ্বর। এ জ্বর নিয়ে আবার আগামীকাল পরীক্ষা দিতে হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। ভিজে ভিজে আবার পরীক্ষা দিতে গেলে তো আরও অসুস্থ হয়ে পড়বে। শিক্ষা বোর্ডের উচিত বিষয়গুলো মাথায় নিয়ে একটা ব্যবস্থা নেওয়া।

মোহাম্মদপুরের এক পরীক্ষার্থীর অভিভাবক রিপন হাসান বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাস্তায় যানজট হচ্ছে। যানবাহনের সংকটও দেখা দেয়। হাতে সময় নিয়ে বের হয়েও কেন্দ্রে পৌঁছাতে হিমশিম অবস্থা। এমন খারাপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা না নিলেই ভালো হয়।

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও ঢাকাসহ বাকি আটটি সাধারণ বোর্ডের অধীন জেলাগুলোতে পরীক্ষা চলছে। এসব জেলায় মাদরাসা বোর্ডের অধীন আলিম এবং কারিগরি বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষাও নেওয়া হচ্ছে।

সময়সূচি অনুযায়ী সোমবার সাধারণ বোর্ডগুলোতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950