এইচএসসি: নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর নির্দেশ

০৪ জুলাই ২০২৬, ০৯:০৫ AM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত ও সম্পাদিত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত (২০২৬ সালের সিলেবাস) এবং অনিয়মিত (২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থীদের জন্য পৃথক কক্ষে আসন ব্যবস্থা ও প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শুক্রবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে যে, কিছু কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই কক্ষে দুই সিলেবাসের (২০২৬ ও ২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থী থাকায় প্রশ্ন বিতরণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় সভায় নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সতর্কতা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কেন্দ্রে এর ব্যত্যয় ঘটেছে যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সতর্কতা গ্রহণ করার জন্য এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পূনরায় নির্দেশ প্রদান করা হলো। পরবর্তীতে এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬