মাইলস্টোনের দুই ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ, বাসায় রেখে গেছে মুঠোফোন

১০ মে ২০২৬, ১০:৫৬ PM
মেহেদী হোসেন রাফসান ও মাফি বি সরকার

মেহেদী হোসেন রাফসান ও মাফি বি সরকার © সংগৃহীত

১৭ দিন ধরে মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ঢাকার উত্তরার তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা দুজন বন্ধু। নিখোঁজের আগে তারা বাসায় মুঠোফোন রেখে গেছে। ধারণা করা হচ্ছে, স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে তারা। 

তুরাগ থানার জিডির তথ্য বলছে, মাফি বি সরকার নামে মাইলস্টোন কলেজের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে নিখোঁজ। টঙ্গী পূর্ব থানার অপর জিডিতে উল্লেখ করা হয়েছে, একই দিন একই সময়ে মেহেদী হোসেন রাফসান নামে মাইলস্টোন কলেজের ১৭ বছর বয়সী আরও এক কিশোর নিখোঁজ হয়েছে।

পুলিশ বলছে, ১৭ দিন আগে এই দুই কিশোর একই সঙ্গে নিখোঁজ হয়। তারা দুজন বন্ধু। একই কলেজে পড়াশোনা করে। নিখোঁজের আগে তারা বাসায় মুঠোফোন রেখে গেছে। ধারণা করা হচ্ছে, স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে তারা। কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা দুজনই স্বাধীনভাবে বাঁচতে চায় বলে বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে আলোচনায় জানিয়েছে।

তুরাগ থানা পুলিশের জিডির তদন্তকারী উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, মাফি বি সরকার লেখাপড়ায় অমনোযোগী ছিল। এ নিয়ে কথা বলার কারণে পরিবারের সদস্যদের প্রতি তার অভিমান থাকতে পারে। সে কারণে নিখোঁজ হয়ে থাকতে পারে। তার নিখোঁজের অন্য কোনো বিষয় আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তার বাবা বিপ্লব সরকার বলেন, মেহেদী লেখাপড়ায় অমনোযোগী ছিল, এটা সত্য। তবে পরিবারের কারও সঙ্গে এ নিয়ে তার মনোমালিন্য হয়নি।

এদিকে মেহেদী হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মেহেদী হোসেন লেখাপড়ায় খুবই মনোযোগী ছিল। কারও সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি। সে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে কি না, নাকি অন্য কেউ অপহরণ করেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, মেহেদীর নিখোঁজের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9