মগবাজারে কমিউনিটি ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ তেজগাঁও কলেজছাত্রীর মৃত্যু

০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ PM
তানজিনা তাবাসসুম

তানজিনা তাবাসসুম © সংগৃহীত

রাজধানীর মগবাজারস্থ কমিউনিটি মেডিকেল ক্লিনিকে নামে একটি হাসপাতালে টনসিল অপারেশনের নামে ‘ভুল চিকিৎসায়’ তানজিনা তাবাসসুম (২২) নামে তেজগাঁও কলেজের এক ছাত্রীর মৃত্যু অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তানজিলা রামপুরা ওয়াবদা রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২য় বর্ষে পড়াশোনা করছিলেন। তার বাবা সালাউদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

নিহত তানজিলার স্বজনরা জানান, গত ২ অক্টোবর টনসিল অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি হন তানজিলা। পরে ৪ অক্টোবর তার টনসিলের অপারেশন হয়। এরপর থেকে তানজিলার হার্টবিট নামতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে আজ ভোর সকালে তিনি মারা যান।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও বেশি চেতনানাশক দেওয়ার কারণে রোগীর মৃত্যু ঘটেছে। এ বিষয়ে সকালে রোগীর স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করলে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের মারা স্বপন অভিযোগ করে বলেন, ভাগ্নির সামান্য টনসিল হয়েছিল। অপারেশন করার সময় চিকিৎসকরা ভুল অপারেশন করেছেন এবং তাকে অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। যার কারণে সে মারা গেছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ বা মামলা করবেন না বলে জানিয়েছেন। স্বজনরা নিহত তানজিলার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬